শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অত্র ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার ১১ মার্চ সকাল ৮টায় ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে “বঙ্গবন্ধু দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লীগ শুরু। ১২ দলের অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গবন্ধু দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগের খেলা।
উক্ত লীগে শ্যামলী বাস্কেটবল ক্লাব, ঢাকা ওয়ারিয়ারর্স ক্লাব, বেঙ্গল ফাইটারস ক্লাব, এপিক বাস্কেটবল একাডেমী, ফ্যালকন বাস্কেটবল ক্লাব, ঈগলেটস ক্লাব, টাইটানস ক্লাব, ক্লাব ভাইকিংস, পুলিশ বাস্কেটবল ক্লাব, রেইডার্স বাস্কেটবল ক্লাব, আজাদ বয়েজ ক্লাব
ও ফাইভষ্টার বাস্কেটবল ক্লাব অংশ গ্রহণ করছে।
শরীফ মোস্তাফিজুর রহমান, এআইজি (স্পোর্টস এন্ড কালচার), বাংলাদেশ পুলিশ ,পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্লাব/পরিষদ, ঢাকা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত হয়ে লীগের শুভ উদ্বোধন ঘোষনা করেন ।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল এ কে সরকার ফেডারেশনের পক্ষে প্রধান অতিথিকে ক্রেষ্টা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ফেডারেশনের সহ-সভাপতি জনাব মইনুল আহসান মঞ্জু ,যুগ্ম সম্পাদক জনাব খায়রুল আলম ফরহাদ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন ও অংশ গ্রহনকারী দলের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী দিনের প্রথম খেলা পুলিশ বাস্কেটবল ক্লাব বনাম শ্যামলী বাস্কেটবল ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় পুলিশ বাস্কেটবল ক্লাব ৫৭-২৫ পয়েন্টের ব্যবধানে শ্যামলী বাস্কেটবল ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় পুলিশ বাস্কেটবল ক্লাব ৪০-১১ পয়েন্টে এগিয়েছিল ।
পুলিশ বাস্কেটবল ক্লাবের সর্বোচ্চ স্কোরার আজিজ-১৮ ও শাকিব-০৬ এবং শ্যামলী বাস্কেটবল ক্লাবের তারেক-১০ ও আমিনুল-০৬ পয়েন্ট করে।