শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি॥
শ্রীনগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কোলাপাড়া বাজারে এ কর্মসুচি পালিত হয়। কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ খলিলুর রহমান মাষ্টার, উপদেষ্টা মোঃ রমিজউদ্দিন বেপারী, সদস্য আঃ ছালাম, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, রাঢ়ীখাল ইউপির সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মোড়ল, যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাহিদ হাসান, সোহেল রানা, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জনেট, যুবলীগ নেতা আবুল হাসনাত তপন, স্বে”ছাসেবক লীগের সাবেক সভাপতি গোলাম রসুল, জাহিদুল আলম উজ্জল, স্কটল্যান্ড শাখা স্বে”ছাসেবক লীগের নেতা মোয়াজ্জেম হোসেন শ্রীনগর উপজেলা স্বে”ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, যুবলীগের সাবেক যুগ্ন-সম্পাদক আলাউদ্দিন আহমেদ বিপ্লব, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিম হায়দার, সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক মইনুল ইসলাম নাহিদ, ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন তপু, ওয়াহিদুজ্জামান রাজু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির শেখ, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত প্রমুখ।