বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ স্পোর্টস রিপোটার : সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক হামজা চৌধুরীর নেতৃত্বে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে স্বাগতিকরা।
ম্যাচের ৮ মিনিটে সামিত সোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর ক্রস সামলাতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ফিরতি বলে প্রথম প্রচেষ্টা প্রতিহত হলেও দ্বিতীয় শটে জাল খুঁজে নেন সামিত।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪ মিনিটে দুর্দান্ত ড্রিবলিংয়ে শ্রীলঙ্কার রক্ষণভাগ ভেঙে জোরালো শট নেন তিনি। গোলরক্ষকের গায়ে লেগে বল জালে প্রবেশ করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
বিরতির পর মাঠে ফিরেই আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ৫২ মিনিটে ফারহান আলী ওয়াহিদের অবিশ্বাস্য গোলে ব্যবধান আরও বাড়ে। তার দুর্দান্ত ফিনিশিংয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারির দর্শকরা।
হামজার নেতৃত্বে বাংলাদেশের খেলায় ছিল গতি, নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক মনোভাব। শ্রীলঙ্কার রক্ষণভাগকে চাপে রেখে একের পর এক আক্রমণ তৈরি করে স্বাগতিকরা।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার গুরুত্বপূর্ণ লড়াই।