বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) সকাল দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ‌ অধ্যাপক মোঃ শাহজাহান্

এ সময়, যশোর শাখা ডিজিএফআই এর প্রতিনিধি উপ-পরিচালক মোঃ রাজু আহমেদ, ফরিদপুর জেলা এনএসআই এর উপ-পরিচালক মোঃ তৈয়বুল মাওলা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম আহমেদ, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও সকল উপজেলা নির্বাহী অফিসারগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা বিষয়ক সভার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে, যা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে ‌ সাধারণ মহল মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com