শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে -সালমা ইসলাম এমপি

মো. সাদের হোসেন বুলু নবাবগঞ্জ
রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। কিন্তু সেই তুলনায় আমরা এখনো পিছিয়ে আছি। তারপরও বিগত সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে বিভিন্ন উল্লেখযোগ্য উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে দোহার ও নবাবগঞ্জে।

রোববার দুপুরে নবাবগঞ্জ –পাড়াগ্রাম, তুলশিখালী -মাশাইল আরএইচডি সড়ক, নয়নশ্রীর দেওতলা হতে গোল্লা গবিন্দপুর বাজার সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনেও আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের সহযোগীতা অব্যাহত থাকলে, দোহার ও নবাবগঞ্জের সকল চলমান উন্নয়ন কাজ সমাপ্ত করে রাজধানীর নিকটবর্তী এই অঞ্চলকে আধুনিক উপশহরে রুপান্তর করবো ইনশাল্লাহ।

সাবেক প্রতিমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও আমার প্রচেষ্টায় ইতিমধ্যে দোহার উপজেলায় পদ্মার ভাঙ্গনরোধে কাজ চলমান রয়েছে। কেরানীগঞ্জ, শ্রীনগর ও দোহার নবাবগঞ্জের রাস্তা প্রশস্তকরণসহ উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া অসংখ্য গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্টের নির্মান কাজ ও সংস্কার কাজ সমাপ্ত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, ওসি মোস্তফা কামাল, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ ইব্রাহীম খলিল, পান্নু মিয়া, রিপন মোল্লা প্রমূখ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com