শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর চা চক্রে না গিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি

নিজস্ব প্রতিবেদক::

নির্বাচন পরবর্তী গণভবনে প্রধানমন্ত্রীর চা চক্রের আমন্ত্রণে যোগ দেয়নি জাতীয় ঐক্যফ্রন্ট। তবে গণভবনে চিঠি দিয়েছে বিরোধী দলীয় এই জোট।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভবনে এই চিঠি পৌঁছে দেয় বলে নিশ্চিত করেন ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের সদস্য লতিফুল বারী হামীম। গণভবনে চিঠি পৌছে দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাহাঙ্গির আলম প্রধান, আজমেরি বেগম শ্রদ্ধা, জাহাঙ্গির আলম মিন্টু।

তবে গণফোরাম সূত্র জানায় যে পুর্ননির্বাচনের দাবিতে গণভবনে এই চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোট ডাকাতির পর চা চক্র প্রহসন ছাড়া কিছুই না। আমরা এতে যাওয়ার প্রয়োজন মনে করি না।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com