বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

প্রতারণার মামলায় খালাস পেলেন ইভ্যালির রাসেল-শামীমা

আদালত প্রতিবেদক:: প্রতারণার মামলায় খালাস পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ খালাসের রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী আবু তাহের রনি রায়ের বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০২২ সালের আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা করি। এ মামলায় দুই জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ২৪ এপ্রিল যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ ২৩ মে ধার্য করেন। সাজার ভয়ে আসামিপক্ষ আপসের প্রস্তাব দেয়। এতে বাদী রাজি হন। তাকে রিকল করা হয়। আজ আসামিপক্ষ বাদীকে আদালতের সামনে পাওনা টাকা ফেরত দেয়। পরে আদালত তাদের খালাসের রায় দেন।

জানা যায়, আলী রেজা ফারুক ২০২১ সালের ২৯ নভেম্বর একটি বাইক কেনা বাবদ ২ লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা নগদ ও বিকাশে পরিশোধ করেন। নির্ধারিত সময় বাইক দিতে না পারায় আলী রেজা ফারুককে একটি চেক প্রদান করে। তিনি ২০২২ সালের ১৬ জানুয়ারি চেকটি ব্যাংকে জমা দেন। তবে চেকটি ডিজঅনার হয়। বাদী পরবর্তীতে আসামিদের সাথে যোগাযোগ করেন। তবে তারা টাকা ফেরত দিবেন বলে জানান। পরবর্তীতে আজ দেন কাল দেন বলে টাকা আর দেয়নি। লিগ্যাল নোটিশ পাঠালেও তারা টাকা ফেরত দেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com