বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

পুরান ঢাকায় জবি ছাত্রদলের মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, একুশের কন্ঠঃ

বৃহস্পতিবার সকালে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সারাদেশে ডাকা ৬ষ্ঠ দফা অবরোধের সমর্থনে পুরান ঢাকায় সড়ক অবরোধ করে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

রাজধানী পুরান ঢাকার ধুপখোলা কাঠের পুল এলাকায় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবিএম মাহমুদ আলম সর্দার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ, মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হান হোসেন অপু, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, আপ্যায়ন সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ সাংগঠনিক সম্পাদক সাঈদুল হাসান, মামুন জামান, ফয়সাল, সাগর, মনিরুজ্জামান, মাসফিক এবং সদস্য রায়হান, সানি, সাদিকসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, সরকার অবৈধ তফসিল ঘোষণা করে ১৪ ও ১৮ এর মতো একতরফা নির্বাচনের চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় একতরফা এই নির্বাচনকে রাজপথে থেকে যে কোনো মূল্যে প্রতিহত করবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com