শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

পুত্রকে নিয়ে ওমরাহ পালন করলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক:: পুত্র মায়ানকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক।

সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ারকৃত ছবিতে দেখা যায় পুত্র মায়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মুশফিক। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’।

আগামী কিছুদিন বাংলাদেশের সামনে কোনো খেলা নেই। তাই এই সময়েই ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন তিনি। সঙ্গে স্ত্রী মন্ডিও রয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মুশফিক ও মন্ডির ঘর আলো করে জন্ম নেয় মায়ান। বয়স তিন মাস পূর্ণ হওয়ার আগেই সে তার বাবার কোলে ওমরাহ পালন করা হয়ে গেল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com