বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

পীরগঞ্জে থ্রি-হুইলার উল্টে নিহত ২

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::
ঠাকুরগাও পীরগঞ্জ উপজেলায় থ্রি-হুইলার (পাগলু) উল্টে ফজিলা (৬০) নামের এক বৃদ্ধা ও কবিতা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৬ জন। ৭ মার্চ বুধবার বেলা সাড়ে ১২ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ-কাতিহার পাকা সড়কে বেগুনগাও নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা (৬০) ও কবিতা (৬) দুজনের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। ফজিলা তার নাতনি কবিতাকে নিয়ে রানীশংকৈলে শ্রমিকের কাজ করতো। নিহতরা সম্পর্কে নানি-নাতনি বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রানীশংকৈল থেকে যাত্রী বোঝাই একটি থ্রি-হুইলার পীরগঞ্জে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশ্বে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাও পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান দূর্ঘটনায় মৃত্যুর কথা স্বীকার করে বলেন, নিহত দুজন সম্পর্কে নানী-নাতনি জানা গিয়েছে। তাদের বাসা জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। নিহতের লাশ ময়নাতদন্ত করার জন্য বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com