শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক:: প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। এ পুরস্কার জেতার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন, টটেনহ্যামের হ্যারি কেন, ম্যানসিটির লিরয় সেইন, দাভিদ সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড গিয়াকে।

পিএফএর বর্ষসেরার পুরস্কার জেতার পর সালাহ বলেন, পুরস্কারটি আমার কাছে বিশেষ কিছু। যারা খেলেন, খেলাটি বোঝেন, তাদের ভোটে এ পুরস্কার জিতেছি। সত্যিই আমি খুব খুশি ও গর্বিত। একই সঙ্গে মর্যাদাবোধ করছি।

এ ছাড়াও সংস্থাটির বিচারে বর্ষসেরা উদীয়মান ফুটবলারের খেতাব জিতেছেন ম্যানসিটি উইঙ্গার সেইন। আর বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন ফ্র্যান কিরবি। তা ছাড়াও সেরা তরুণী ফুটবলার হয়েছেন ব্রিস্টল সিটির লরেন হেম্প।

জানা গেছে, বিজয়ী নির্বাচিত করতে এবার ভোট দেন সব শ্রেণির ফুটবলাররা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com