শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

পাক ক্রিকেটারদের বেতন বাড়ল

স্পোর্টস ডেস্ক:: ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগেই পাকিস্তানের ক্রিকেটারদের বেতন বাড়ল। ক্রিকেটারদের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি হবে। পাঁচটি শ্রেণীতে খেলোয়াড়দের ভাগ করে তাদের বেতন বাড়ানো হবে ২৫ থেকে ৩০ শতাংশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার কেন্দ্রীয় চুক্তিতে ৩৩ জন খেলোয়াড়কে রেখেছে। আগে ছিলেন ৩৫ জন।

২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফি জয় ও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পরফরম্যান্সের পুরস্কারস্বরূপ সরফরাজ-ফখরদের বেতন-ভাতা বাড়বে তা অনুমেয়ই ছিল। তবে টাকার অঙ্কটা প্রকাশ করেনি বোর্ড। এতদিন কেন্দ্রীয় চুক্তিতে ছিল চার ক্যাটাগরি। এবারের চুক্তিতে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমারদের উৎসাহ দেয়ার লক্ষ্যে পঞ্চম ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে পিসিবি।

যেখানে সুযোগ পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, উমাইদ আসিফদের মতো সম্ভাবনাময় ক্রিকেটাররা। চুক্তি থেকে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’তে নামিয়ে দেয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’তে জায়গা পেয়েছেন বাবর আজম। ফখর জামান ও শাদাব খান ‘সি’ থেকে উঠে এসেছেন ‘বি’তে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা ক্যাটাগরি এ : আজহার আলী, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ ও মোহাম্মদ আমির।

ক্যাটাগরি বি : ফখর জামান, ফাহিম আশরাফ, শাদাব খান, আসাদ শফিক, মোহাম্মদ হাফিজ ও হাসান আলী।

ক্যারাগরি সি : ওয়াহাব রিয়াজ, শান মাসুদ, হারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, উসমান শিনওয়ারি, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান ও মোহাম্মদ আব্বাস।

ক্যাটাগরি ডি : রুম্মান রাইস, আসিফ আলী, উসমান সালাহউদ্দিন, হুসাইন তালাত ও রাহাত আলী।

ক্যারাগরি ই : বিলাল আসিফ, সাদ আলী, মীর হামজা, উমাইদ আসিদ, মোহাম্মদ রিজওয়ান, সাহিবজাদা ফারহান, শাহীন শাহ আফ্রিদি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com