শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে শনিবার ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট ক্রিকেটা দলরা। আজ অনুশীলন শুরু করে তারা।
অধিনায়ক বাবর আজম, শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান ছাড়াা সবাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুশীলন করেছেন পাকিস্তান ক্রিকেটাররা। প্রথম টি২০ দিয়ে ১৯ নভেম্বর শুরু হবে সিরিজ।

২০ নভেম্বর দ্বিতীয় ও ২২ নভেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৬ নভেম্বর প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। প্রথম টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এছাড়া তিন টি-টোয়েন্টি ও দ্বিতীয় টেস্ট হবে ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২ টায় শুরু হবে। আর টেস্ট ম্যাচগুলো সকাল ১০ টায় শুরু হবে।