শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনির জামিন শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শুনানি হবে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে।
গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই দিন ধার্য করেছিলেন।
সেদিন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, গত ২২ আগস্ট পরীমনির আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী এ বিষয় নিয়ে উচ্চ আদালতে যান। উচ্চ আদালতের নির্দেশে বিচারক পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।
শুনানিতে ‘ভালো কিছু প্রত্যাশা’ করে পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য আইনে করা মামলায় আটক রয়েছেন পরীমনি। আমরা তার জামিন আবেদন করেছি। আদালত শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করছেন। আমরা আশা করছি, এ দিন পরীমনি জামিন পাবেন। আমরা আদালতের কাছে ভালো কিছু প্রত্যাশা করছি।’
এর আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।