শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

নেইমার একদিন রিয়াল মাদ্রিদে খেলবেন: মার্সেলো

স্পোর্টস ডেস্ক:: সময়টা দারুণ যাচ্ছে ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের। বার্সা ছেড়ে রেকর্ড পরিমাণ অর্থে পিএসজি’তে যোগ দেয়ার পর ধারাবাহিকভাবে নিজেকে মেলে ধরছেন তিনি। আর তারই জের ধরে গুঞ্জন উঠেছে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নজর পড়েছে নেইমারের দিকে। যেকোনো মূল্যে পিএসজি থেকে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে নিজেদের তাবুতে ভেড়াতে চাইছে তারা।

এ ব্যাপারে নেইমারকে রিয়ালে আসতে উস্কানি দিয়ে যাচ্ছে তারই স্বদেশী ২৯ বছর বয়সী মার্সেলো। তার কথায়, আমি মনে করি, নেইমার একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। সে যদি রিয়ালে আসে, তবে তা অসাধারণ একটা বিষয় হবে। আমার মতামত হচ্ছে, সেরা খেলোয়াড়দের এ ক্লাবের হয়ে খেলতে হবে।

এদিকে, পিএসজিও নেইমারকে ছাড়তে নারাজ। নিজেদের ‘অমূল্য’ এ সম্পদ নেইমার যেন হাতছাড়া না হয়ে যায়, সে জন্য তাকে ‘সুখী’ করার সব চেষ্টাই করে যাচ্ছে ফরাসি ক্লাবটি। পাশাপাশি নেইমার নিজেও বলেছেন, পিএসজিতে সুখেই আছেন তিনি। তবুও, থামছে না গুঞ্জন!-ইয়াহু স্পোর্টস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com