বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ দিনে অভিযোগপত্র দাখিল হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই: ড. ইউনূস প্রধানমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন  শহীদ নুরুজ্জামান জনির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন খন্দকার আবু আশফাক এমপি জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতির চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী

নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস

স্পোর্টস ডেস্ক:: কোপা ডু ব্রাজিলের শেষ ষোলোর প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে এসে জয় তুলে নিয়ে নকআউট পর্বের বাধা পেরিয়েছে সান্তোস। নেইমারের দুর্দান্ত অ্যাসিস্ট আর বদলি হিসেবে নেমে রনির করা একমাত্র গোলে রেমোকে ১-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের দ্বিতীয় লেগ জিতে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে দলটি।

বুধবার (৫ আগস্ট) ব্রাজিলের এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে ২৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেমোর ডিফেন্ডার মার্লন, ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় স্বাগতিকদের।

বিরতির পর ৪৬ মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন আনেন সান্তোস কোচ কুকা। মাঠে নামেন নেইমার, রনি ও উইলিয়ান আরাও। এতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৭৪ মিনিটে নেইমারের নিখুঁত পাস থেকে গোল করে সান্তোসকে এগিয়ে দেন রনি। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ম্যাচে বলের দখলে ৬৯ শতাংশ সময় ছিল সান্তোসের। তারা ১৬টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে রেমো ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি।

প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে ১-০ ব্যবধানে জিতে ১-০ সমষ্টিগত (অ্যাগ্রিগেট) ব্যবধানে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে সান্তোস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com