শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো বিতর্ক নেই: সেতুমন্ত্রী

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ এখন মামা বাড়ির আবদার। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। দেশেও নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া এভিনিউ সড়কে বিআরটিএর ভ্রাম্যমান আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আ.লীগের আগাম কাউন্সিলের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, আগামী অক্টোবরে কাউন্সিল হবে। এর আগে কোনো কাউন্সিল হবে না।

এ ছাড়া চলমান মোবাইল কোর্ট কার্যক্রম আরো জোরদার করা হবে বলেও জানিয়েছেন তি‌নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com