শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥
নির্বাচনের কোন পরিবেশ নেই এমনি অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দেখলাম গত কিছুদিনে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করা হলো। সারা দেশে নির্বাচনের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে। সব থেকে কষ্টদায়ক বিষয় রাষ্ট্রের প্রশ্রয়ে এই কাজগুলো হচ্ছে। যেটা বিশ্বাসযোগ্য হওয়ার মতো নয়।
আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এই অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, প্রকাশ্যে আ:লীগের সন্ত্রাসীরা বড়-বড় রামদা নিয়ে এলাকাগুলোতে ঘুড়ছে এবং হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে কেউ যাবেনা। তবে কষ্টদায়ক বিষয় এই সব ঘটনায় তাদের সাথে পুলিশও থাকছে এমনও অভিযোগ করেন তিনি।
প্রশাসন প্রিজাইডিং অফিসারদের সাথে মিটিং করেছে বলেছে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কেউ যানো না দাঁড়ায়। কিন্তু এখানে তো কেউ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছেনা। দাঁড়ানা হচ্ছে নির্বাচনের জন্য। সেখানে প্রচার প্রচারণা করছে স্বাভাবিকভাবে। নিরপেক্ষ সরকার ছাড়া কখনো একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যার প্রমান মিলছে বিরোধী দলকে কোন কাজ তারা করতে দিচ্ছেনা, প্রচার প্রচারণায় কাউকে মাঠে নামতে দিচ্ছেনা।
এসময় জেলা বিএনপির নোতকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরের পথে রাওনা হোন।