শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ নিরাপদ সড়ক বাস্তবায়নে শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী ও শোভাযাত্র করেছে দিনাজপুর জেলার চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
আজ রবিবার (১২ আগষ্ট) দুপুর ১২টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজিম উদ্দীন গোলাপ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের নের্তৃত্বে বিদ্যালয় ক্যাম্পাস হতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। র্যালীতে সকল শিক্ষক কর্মচারী ও নয় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। এ সময় কোন প্রকার নাশকতা এড়াতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।