শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: ২০১৮-১৯ মৌসুমে নিজেদের ক্রিকেট সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড। যাতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবেন কিউইরা। কেবল টেস্ট নয়, টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজও খেলবেন তারা।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডে। এর পর ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে তৃতীয় ওয়ানডে খেলবে দুদল।

ওয়ানডে সিরিজের পর শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট গড়াবে ২৮ ফেব্রুয়ারি সেডন পার্কে। ৮ মার্চ শুরু হবে বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট। ১৬ মার্চ ক্রাইস্টচার্চে তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর।

এ নিয়ে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৪ সালের পর এটি হতে যাচ্ছে টাইগারদের প্রথম তিন ম্যাচ টেস্ট সিরিজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com