শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধি ঃ
“নেশাকে না বলি, খেলাধুলাকে হ্যা বলি, এই স্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাহেরচর মোহাম্মদ আলী ক্লাব আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বারুয়াখালী ইউনিয়নের বাহেরচর মাঠে চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বক্তারনগর বীর প্রতীক আমির হোসেন ক্লাব বনাম কুমারবাড়িল্যা স্টারক্লাব মুখোমুখি হয়।
খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে কুমারবাড়িল্যা স্টার ক্লাব ৫-৬ গোলে বক্তারনগর বীরপ্রতিক শহীদ আমির হোসেন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এ সময় প্রধান অতিথি লায়ন আবু শফিক খন্দকার মাসুদ বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিপল্প নেই। তিনি বলেন,আজকের এই ছোট্ট পরিসরের খেলা থেকে কেউ একজন বড় খেলোয়ার তৈরি হবে। তারা এলাকার মুখ উজ্জ্বল করবে। বিগত সরকারের আমলে ছেলেরা মাদক আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এখন যুবকরা মাদক ছেড়ে মাঠে ফিরেছে। খেলার শেষে জয়ী ও রানাসআপ দলকে ট্রফি তুলে দেয় অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, স্পেন প্রবাসী মো. ইউসুফ ইয়া মাহমুদ,নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাহিন ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন খান প্রমুখ।