মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম পে-স্কেলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেডে বেতন ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন গ্রেডে ১০০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুমোদিত পে-স্কেল অনুযায়ী, গ্রেড-১ (সর্বোচ্চ গ্রেড)-এর কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে, গ্রেড-২০ (সর্বনিম্ন গ্রেড)-এর ক্ষেত্রে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
দেশের বিদ্যমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং জাতীয় বাজেটের ওপর অতিরিক্ত চাপ কমানোর কথা বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয় এই পে-স্কেল দুই অর্থবছরে মোট তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। অর্থ মন্ত্রণালয়ের সেই সুপারিশ অনুসরণ করেই নতুন বেতন কাঠামোটি তিন ধাপে কার্যকর করা হবে।