শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নতুন বাজেটে যেসব পরিবর্তন আসছে

নতুন বাজেটে যেসব পরিবর্তন আসছে

একুশের কণ্ঠ ডেস্ক:: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যাপক শুল্ক ও কর সংস্কারের উদ্যোগ নিচ্ছে। আগামী সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করবেন। এতে এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসা সহজীকরণ ও রাজস্ব আদায়ে জোর দেওয়া হবে বলে জানা গেছে।

শুল্ক ও সম্পূরক শুল্কে বড় পরিবর্তন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বাজেটে ৬২২টি পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহার বা হ্রাস এবং ১০০টি পণ্যে কাস্টমস ডিউটি কমানোর প্রস্তাব করা হচ্ছে। উপকৃত পণ্যের তালিকায় রয়েছে কোল্ড স্টোরেজ যন্ত্রপাতি, পেপার পণ্য, বাস, নিউজপ্রিন্ট, ক্যান্সার চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ ও পরিবেশবান্ধব পণ্যের কাঁচামাল।

এছাড়া তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও ওষুধ শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওপর শুল্ক অব্যাহতির প্রস্তাবও থাকছে। আমদানি ঘোষণায় ভুল থাকলে বর্তমানে ৪০০ শতাংশ শাস্তির পরিবর্তে তা কমিয়ে ২০০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে, যাতে ব্যবসায়িক পরিবেশ আরও সহনশীল হয়।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবিলায় উদ্যোগ

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এনবিআর ১০০টি পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব আনছে। এসব পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল খাতের কাঁচামাল, শিল্প যন্ত্রপাতি এবং সামরিক সরঞ্জাম।

ওষুধ শিল্পে বড় ছাড়

ক্যান্সার, কিডনি ও হৃদরোগের ওষুধ উৎপাদনে ব্যবহৃত ৭৯টি নতুন কাঁচামালকে শুল্কমুক্ত তালিকায় আনা হচ্ছে। এতে দেশে চিকিৎসা ব্যয় হ্রাস এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

খেলনা, কোল্ড স্টোরেজ ও ক্রিকেট ব্যাট প্রস্তুতকারীদের জন্য সুখবর

কৃষিপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কোল্ড স্টোরেজ যন্ত্রপাতির (বিশেষ করে কম্প্রেসর) ওপর শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। খেলনা ও ক্রিকেট ব্যাট তৈরির কাঁচামালে শুল্ক কমানোর পাশাপাশি প্রস্তুত খেলনার আমদানি শুল্কমূল্য নির্ধারণ করা হচ্ছে প্রতি কেজি ৪ ডলার। উইলো কাঠের (ক্রিকেট ব্যাট তৈরির জন্য জনপ্রিয় কাঠ) শুল্ক ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করার প্রস্তাবও থাকছে।

গণপরিবহনে সহায়তা

ঢাকার যানজট নিরসনে ১৬ থেকে ৪০ আসনের বাস আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হচ্ছে। মাইক্রোবাসে (১০-১৫ আসন) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

চিনির শুল্ক হ্রাস

পরিশোধিত চিনির ওপর নির্দিষ্ট শুল্ক ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা প্রতি টন করার প্রস্তাব করা হয়েছে, যা বাজারে দামের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

সফটওয়্যার রফতানি বৃদ্ধিতে সহায়তা

দেশীয় সফটওয়্যার রফতানিতে উৎসাহ দিতে সফটওয়্যার উন্নয়ন সরঞ্জাম, অপারেটিং সিস্টেম, ডেটাবেস এবং সিকিউরিটি সফটওয়্যারের আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব আনা হচ্ছে।

বিলাসপণ্যে শুল্ক বৃদ্ধির প্রস্তাব

অপরিহার্য খাতে শুল্ক ছাড়ের পাশাপাশি বিলাসপণ্যে শুল্ক মূল্য বৃদ্ধি করা হচ্ছে। উদাহরণস্বরূপ, লিপস্টিক ও ফেসওয়াশের ন্যূনতম শুল্ক মূল্য দ্বিগুণ করে প্রতি কেজি ৪০ ডলার করা হচ্ছে। চকোলেটের ক্ষেত্রেও একই ধরনের মূল্যবৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

হেলিকপ্টার আমদানিতে শুল্ক বাড়ছে

ব্যবসা ও জরুরি সেবায় ব্যবহৃত হেলিকপ্টার আমদানিতে শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এলএনজিতে ভ্যাট মওকুফ

শিল্প ও বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয় হ্রাসে এলএনজি আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর কাঠামোয় পরিবর্তন

উচ্চ আয়কারীদের জন্য ৩০ শতাংশ কর আবারও চালুর প্রস্তাব থাকছে। এছাড়া আয়ভেদে বিভিন্ন স্তরে প্রগতিশীল কর কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে এলডিসি পরবর্তী প্রতিযোগিতামূলক অর্থনীতিতে রূপান্তরিত করা। একইসঙ্গে রাজস্ব আহরণ, শিল্পোন্নয়ন, স্বাস্থ্যসেবা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com