শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে বিএনপি দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে।
এখন পর্যন্ত যারা মনোনয়নের চিঠি পেয়েছেন তারা হলেন—
ঢাকা বিভাগ
ঢাকা-১৩ আসনে মোহাম্মদ আবদুস সালাম, ফরিদপুর-১ আসনে শাহ মোহাম্মদ আবু জাফর, ফরিদপুর-২ আসনে মোহাম্মদ শহিদুল ইসলাম, ফরিদপুর-৪ আসনে শাহরিয়া ইসলাম শায়লা, টাঙ্গাইল-৪ আসনে ইঞ্জিনিয়ার আবদুল হালিম মিয়া, মুন্সিগঞ্জ-১ আসনে শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সিগঞ্জ-৩ আসনে আবদুল হাই (জেলা সভাপতি), সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ রেজাউল করিম খান, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবাল।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-১ আসনে কামাল উদ্দীন আহমেদ, চট্টগ্রাম-৮ আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ আসনে মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-৭ আসনে মো: শওকত আলী নূর, কুমিল্লা-৩ আসনে শাহিদা রফিক, কুমিল্লা-৫ আসনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস, কুমিল্লা-৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে তৌফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল,
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-১ আসনে এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ আসনে শাহ শহীদ সারওয়ার, ময়মনসিংহ-৩ আহম্মেদ তায়েবুর রহমান ওরফে হিরন, ময়মনসিংহ-৪ আসনে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৮ আসনে শাহ নূর কবির শাহীন, ময়মনসিংহ-৯ আসনে ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ আসনে মোহাম্মদ আখতারুজ্জামান
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-৩ আসনে রফিকুল ইসলাম হেলালি, নেত্রকোনা-৫ আসনে আবু তাহের তালুকদার, নেত্রকোনা-২ আসনে আশরাফুদ্দীন খান। জামালপুর-১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনে ফরিদুর কবির তালুকদার শামীম
খুলনা বিভাগ
খুলনা বিভাগের কুষ্টিয়া-৩ আসনে অধ্যাপক সোহরাব উদ্দীন, কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও নুরুল ইসলাম আনসার পরামাণিক।
রাজশাহী বিভাগ
রাজশাহী-৬ আসনে রমেশ দত্ত।
বরিশাল বিভাগ
বরগুনা ২ আসনে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ( সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি)।
বিস্তারিত আসছে…