শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

দেশে বিএনপি-জামায়াতের রাজনীতির প্রয়োজন নেই: নানক

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সন্ত্রাস জঙ্গিবাদমুক্ত দেশে এখন আর বিএনপি-জামায়াতের রাজনীতির প্রয়োজন নেই।

আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। উন্নয়নের জন্যই খুলনা ও গাজীপুরে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করেছি।

বৃহস্পতিবার জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, বিএনপি নির্বাচনে না এলে নাকি নির্বাচন হবে না।

বিএনপির নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, এবার নির্বাচনে না এলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আর নির্বাচনে না এসে ষড়যন্ত্র করলে আপনাদের শেকড় উপড়ে ফেলা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক এমপি, একেএম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com