শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: নিদাহাস ট্রফির ফাইনলার পর্ব শেষ হয়েছে রোববার। ফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশে দল। এরই মধ্যে দেশে ফিরেছে টিম টাইগার সদস্যরা। কিন্তু দলের সঙ্গে দেশে ফেরেননি তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কা থেকে তারা পাকিস্তানে গেছেন। পিএসএলে নিজেদের দলের হয়ে এলিমিনেটর রাউন্ডের ম্যাচ খেলার জন্যই তারা পাকিস্তান গেছেন।
প্রথম এলিমিনেটর ম্যাচে মঙ্গলবার করাচির গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবেন তামিম ইকবালের পেশোয়ার জালমি ও মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটরস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
চলতি মৌসুমের শুরুতে পিএসএল খেলতে দুবাই গিয়েছিলেন তামিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজ ও সাব্বির। কিন্তু নিদাহাস ট্রফিতে অংশ নিয়ে মাঝপথেই ফিরে আসেন তারা। ইনজুরির কারণে আগেই পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন সাকিব। আর সাব্বির ও মোস্তাফিজের দল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ায় দেশে ফিরে আসেন।