শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

দেশে নতুন দামে স্বর্ণ বিক্রি

দেশে নতুন দামে স্বর্ণ বিক্রি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। আজ রোববার (২৯ জুন) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা।

নতুন দাম তালিকা (প্রতি ভরি): ২২ ক্যারেট: ১,৭০,২৩৬ টাকা; ২১ ক্যারেট: ১,৬২,৫০৩ টাকা; ১৮ ক্যারেট: ১,৩৯,২৯১ টাকা; সনাতন পদ্ধতি: ১,১৫,১৭০ টাকা।

বাজুস আরও জানিয়েছে, এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ২৪ জুন স্বর্ণের দাম কমিয়ে ২৫ জুন থেকে কার্যকর করা হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের দামেই বিক্রি হচ্ছে রুপা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com