শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

দেশকে গোরস্থানের নীরবতায় নামানোর চেষ্টা চলছে: রিজভী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা প্রদানের প্রতিবাদে আজও সকাল পৌনে আটটায় শান্তিনগর বাজার সংলগ্ন প্রধান সড়কে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে পথ সভা ও মিছিলে দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপূণ রায় চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

পথ সভা শেষে মিছিলটি শান্তিনগর কাঁচা বাজার থেকে শুরু হয়ে মালিবাগ অভিমুখে শান্তিনগর মোড় পার হয়ে কিছু দূর গিয়ে শেষ হয়।

পথ সভায় রিজভী আহমেদ বলেন, দেশকে গোরস্থানের নীরবতায় নামিয়ে আনতেই গণতন্ত্রে স্বীকৃত সব অধিকারগুলো হরণ করা হয়েছে। বাংলাদেশ এখন চলছে হরণের নীতিমালা দিয়ে। আর সেজন্য মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আপোসহীন নেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রিজভী আহমেদ দেশনেত্রীর মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com