শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়তে মাঠে নামছেন নাগরিক ঐক্যের মান্না

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়তে মাঠে নামছেন যুক্তফ্রন্টের প্রভাবশালী নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে মাহমুদুর রাহমান মান্নার উদ্যোগে ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট করাপশন’ আত্মপ্রকাশ হবে।

মূলত অনলাইনের মাধ্যমেই এর প্রচারণার মূল পর্বটি পরিচালিত হবে। ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট করাপশন’-এর মূল স্লোগান হচ্ছে- ‘দুর্নীতির মহোৎসবে দেশ’।
এই ক্যাম্পেইন উপলক্ষে সারা দেশে পোস্টার, লিফলেট ও অনলাইনে পেজ ওপেন করা হবে।

জানতে চাইলে এ প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশজুড়ে ভয়াবহ যে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে অনলাইনে ক্যাম্পেইন হবে।

এই সরকারের সময়ে তো কোনো বৈঠক বা সমাবেশ করা যায় না, সে কারণে মূলত অনলাইনেই এ কার্যক্রমটি পরিচালিত হবে।’ তিনি জানান, সাধারণ সরকারি চাকরিতে ৭ থেকে ৮ লাখ টাকা ঘুষ লাগে। প্রতি বছর দেশ থেকে পাচার হচ্ছে এক লাখ কোটি টাকা।
মেগা প্রকল্পের বাইরে প্রতি বছর কমপক্ষে ৭৫ হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com