শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য বদির বিচার শুরু

চট্টগ্রাম প্রতিনিধি::

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এই চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে চার্জ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। ওই সময় বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন। চার্জ গঠন হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বদির আইনজীবী রফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com