শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

দাম কমল পাম অয়েলের

পাম অয়েল। সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:: আন্তর্জাতিক বাজারে দাম কমায় পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি সয়াবিন তেলের দাম। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com