শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

দাবি আদায় করেই ঘরে ফিরবো: মির্জা ফখরুল

চট্টগ্রাম ব্যুরো:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগ স্বীকার। অনেক গুম, খুন, হত্যা, হামলা-মামলা হয়েছে আর নয় দাবি আদায় করেই ঘরে ফিরবো।

সাত দফা ও ১১টি লক্ষ্যের দাবীতে আজ শনিবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি জাতীয় ঐক্যফ্রন্ট’ এর সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকার ভয় পেয়েছে। তাই সভা সমাবেশ করতে দেয়না। লালদীঘির ময়দানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু দেওয়া হয়নি। রাস্তা দেওয়া হয়েছে অর্ধেক। তাও ২৫ শর্ত দিয়ে। আমি জানতে চাই সরকারের এতো ভয় কেনো?

তিনি বলেন, সরকার বলছে আমরা নাশকতা করবো। আমি বলেছি নাশকতার সৃষ্টি করেন আপনারা। আর এই নাশকতার মধ্যদিয়ে দেশকে অন্ধকার গহভরে ঠেলে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com