শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

দলীয় প্রার্থীদের ঢাকায় ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেওয়া দলীয় প্রার্থীদের ঢাকা আসতে নির্দেশ দিয়েছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার তাদের গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ব্যাপারে লক্ষীপুর-১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গণমাধ্যমকে বলেন, ‘৩ জানুয়ারি সকালে আমাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক করার কথা রয়েছে। রাতের অন্ধকারে ভোট ডাকাতি করা হয়েছে। এসব বিষয় নিয়ে ৩ জানুয়ারি আমরা বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবো।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com