বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

তীরে এসে তরী ডুবল, তৃতীয় ম্যাচেও ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হার বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও হেরে গেল বাংলাদেশ

মুজিবুর রহমাব বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি- টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার ২৯ অক্টোবর টস জিতে বল করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের বিরুদ্ধে তিন রানে জয় ওয়েস্ট ইন্ডিজের। শেষ ওভারে ম্যাচ জেতালেন আন্দ্রে রাসেল। ১৪২ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু সেটা করতে পারলেন না মাহমুদুল্লাহরা।
ওয়েস্ট ইন্ডিজকে কম রানে আটকে রাখাই ছিল মূল লক্ষ্য। ক্যারিবিয়ান দলের হয়ে ক্রিস গেল (৪) এবং এভিন লুইস (৬) ওপেন করতে নেমেছিলেন। দু’জনকেই কম রানে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হাল ধরেন রস্টন চেজ। ৪৬ বলে ৩৯ রান করেন তিনি। টি২০ ক্রিকেটের হিসেবে এই ইনিংস মন্থর হলেও দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।
শেষ বেলায় দলকে ১৪২ রানে নিয়ে গেলেন নিকোলাস পুরান। ২২ বলে ৪০ রান করেন তিনি। চারটি ছয় এবং একটি চার মারেন পুরান। দলে যোগ দিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা জেসন হোল্ডারও ৫ বলে ১৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান।
ওয়েস্ট ইন্ডিজের কাছে শুক্রবার শারজাহতে ৩ রানে হেরে গেছে বাংলাদেশ। শেষ বলে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের হাতেই ছিল বাংলাদেশে দলের ভাগ্য। তিনি আন্দ্রে রাসেলকে চার হাঁকাতে পারলেই জয় আসত, কিন্তু গেছে ডট বল। তাই টানা ৩ হারে মৌখিকভাবে বলা যায় এবারের মতো সুপার টুয়েলভ থেকে বিদায়ঘণ্টা বেজেই গেছে বাংলাদেশ দলের। যদিও কাগজে-কলমে সেমিফাইনালে ওঠার যে স্বপ্ন তা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়নি। রবিবার ৩১ অক্টোবার বাংলাদেশের গ্রুপ ওয়ানে যদি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে যেকোন দল জিতে যায় তাদের সেমি প্রায় নিশ্চিত হবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে জিতলে তাদেরও টপকানো প্রায় অসম্ভব হবে বাংলাদেশের। সেমির রেসে ভালভাবে টিকে থাকার লড়াইয়ে শুরুতে দুর্দান্ত বোলিং করলেও শেষদিকের আলগা বোলিং বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজকে দেয় ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান। জবাবে এদিন জ্বলে ওঠা লিটন দাসের দারুণ ইনিংসের পরও ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
এখনও কতটা বেঁচে আছে বাংলাদেশের সেমিতে ওঠার সম্ভাবনা? হ্যাটট্রিক হারে বাংলাদেশের রান রেট অনেক কম, যা পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে গেলেও অন্যদের চেয়ে ভাল করা আকাশ-কুসুম কল্পনারই নামান্তর। অর্থাৎ আজ এই গ্রুপের দুই ম্যাচের ফলাফলের পরই বাংলাদেশের সেমির ভাগ্য নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হবে। ক্ষীণ আশার টিমটিমে বাতিটাকে উজ্জ্বল করতে হলে যতখানি স্বপ্ন দেখেছে বাংলাদেশ দল, খেলতে হবে পরের দুই ম্যাচে তার চেয়েও বেশি ভাল। জিততেও হবে বড় ব্যবধানে। এই মুহূর্তে টানা হারে সমালোচনার শরে বিদ্ধ বাংলাদেশ দলের জন্য তা অভাবনীয় একটি কাজ। আর প্রতিপক্ষও শক্তÑ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে ডেথ ওভার আর পাওয়ার প্লে’র যে খেলা তাতেই শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। টি২০ ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রথম ও শেষের ৬ ওভার। যে দল ব্যাটিং-বোলিং এই দুই সময়ে ভাল করতে পারে তারাই বিজয়ী হয়। তবে ক্যারিবীয়দের বিপক্ষে পাওয়ার প্লে’র ৬ ওভারে পারফর্মেন্স ছিল সমানে-সমান। দুদলই তুলেছে ২ উইকেটে ২৯ রান। তবে শেষ ৬ ওভারে উইন্ডিজের পাওয়ার হিটাররা বাংলাদেশী বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংয়ের ফায়দা লুটে ৭২ রান তুলে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে শারজাহর ধীর উইকেটে। কিন্তু এই শেষ ওভারের ¯œায়ুচাপটা বেশি ছিল রান তাড়া করতে নামার কারণে বাংলাদেশী ব্যাটসম্যানের ওপরে। তার চেয়ে বড় কথা বাংলাদেশ দলে কাইরন পোলার্ড, নিকোলাস পুরান ও জেসন হোল্ডারের মতো দুর্ধর্ষ হিটার নেই। তাই শেষ ৬ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে ১ উইকেটে ৪৬। আর এই পার্থক্যটাই আরেকটি পরাজয় ডেকে এনেছে বাংলাদেশের জন্য।
পরাজয়ের পেছনে আরেকটি বড় কারণ হিসেবে দেখা দিয়েছে ১৯তম ওভারে হোল্ডারের দারুণ একটি ক্যাচ। তখন ৭ বলে ১৩ রান প্রয়োজন বাংলাদেশের। টানা ব্যর্থতা কাটিয়ে এদিন যেন জেগে উঠেছিলেন লিটন ওয়ানডাউনে নেমে। ডোয়াইন ব্রাভোকে উঠিয়ে মেরেছিলেন তিনি, কিন্তু ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার দানবীয় আকৃতির হোল্ডার লংঅনের শেষ মাথায় তা সামান্য লাফিয়ে মাথার ওপর থেকে ক্যাচ হিসেবে লুফে নেন। তাতেই আসলে বাংলাদেশের পরাজয় রচনা হয়ে গেছে। লিটন ৪৩ বল খেলে ৪ চারে যদিও ৪৪ রান করায় স্ট্রাইকরেট আহামরি কিছু ছিল না। কিন্তু দলকে জয়ের পর্যায়ে নিয়ে এসেছিলেন তিনিই। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৩০ বলে ৩১, চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৭ বলে ৩০ ও পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৩৩ বলে ৪০ রানের জুটি গড়েন লিটন।
মাহমুদুল্লাহ ২৪ বলে ২ চার ও ১ ছয়ে ৩১ রানে অপরাজিত থাকলেও হারের গ্লানি থেকে বাঁচতে পারেননি। বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কাও তিনি ব্রাভোকে হাঁকিয়েছিলেন। আসলে চতুর্থ উইকেটে লিটন-মুশফিক জুটিতেই জয়ের আশা বেড়ে গিয়েছিল, কিন্তু মুশফিক স্টাম্পের ওপরের বল রিভার্স স্কুপ খেলতে গিয়ে অবিবেচকের মতো বোল্ড হয়ে যান রবি রামপালের বলে। তখনই আসলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আর শেষ ওভারে ১৩ রান করতে দেননি ¯œায়ু ধরে রাখা রাসেল জিততে দেননি মাহমুদুল্লাহকে। ৫ উইকেটে ১৩৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। অথচ এদিন ক্যারিয়ারের ৩৬৭তম আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার ওপেনিং করে সাকিব ৯ রানেই ফিরে গেছেন।

বাংলাদেশের হয়ে শুক্রবার ওপেন করতে নামেন সাকিব আল হাসান এবং মহম্মদ নাইম। মাত্র ৯ রান করে আউট হয়ে যান সাকিব। নাইম ফেরেন ১৯ বলে ১৭ রান করে। দুই ওপেনার ব্যর্থ হতে দলের হাল ধরেন লিটন দাস এবং সৌম্য সরকার। ৩১ রানের জুটি গড়েন তাঁরা।
তবে শেষ রক্ষা হয়নি। ৪৩ বলে ৪৪ রান করেন লিটন। ১৩ বলে ১৭ রান করেন সৌম্য।
শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৩ রান। বল করতে আসেন রাসেল। সেই ওভারে মাত্র ৯ রান দেন কলকাতার অলরাউন্ডার। ৩ রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে শেষ চেষ্টা করেছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তবু দেশকে জেতাতে পারলেন না তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com