বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
একুশের কন্ঠ প্রতিবেদনঃ দোহার নবাবগঞ্জ(ঢাকা-১) আসনে আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দোহার নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছে।
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, বাংলাদেশ ওয়ার্র্কার্স পার্টির কমরেড করম আলী, মুক্তিজোটের আব্দুর রহিম, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হাকিম, বাংলাদেশ সুপ্রীম পার্টির সামসুজ্জামান চৌধুরী, গনফ্রন্টের শেখ মো, আলী, তৃণমূল বিএনপির মুফিদ খান, জাকের পার্টির লুৎফর রহমান খান, একমাত্র স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান।