বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
আজহারুল হক, নবাবগঞ্জ-ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা দোহার উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কমরেড করম আলী মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. মতিউর রহমানের কার্যালয় থেকে আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমরেড করম আলী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ট নিরপেক্ষ অংশগ্রহনমূলক নির্বাচন করার লক্ষ্যে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। অপরদিকে তিনি অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বর্তমান সরকারের অন্যতম শরীক দল হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেশের উন্নয়নে কাজ করে চলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ও মহাজোটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভোটে অংশ গ্রহন করবো।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল বারেক, নবাগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক কমরেড আব্দুল জলিলসহ আব্দুল মান্নান, পীরজাদা শাহ মোহাম্মদ আসাদুল্লা, নাসির উদ্দিন বাহার ,অভিমান্য সরকার প্রমূখ।