বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

ঠাকুরগাঁও-মির্জা ফখরুলের মায়ের কুলখানী হয়েছে অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সাবেক কৃষি মন্ত্রী মির্জা রুহুল আমিন এর স্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনের কুলখানি হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান মিলাদে দোয়া পড়ান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য লে.জে. মাহাবুবুর রহমান, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ স্থানীয় বিএনপি, আ’লীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

গত বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে ফাতেমা আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com