মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহি বাস ও কার্ভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আহত হয়েছে আরো ১২ জন।
আজ শুক্রবার সকাল ৬টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহি বাস ২৯ মাইল নামকস্থানে পৌছলে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া কাজী ফার্মের মালবাহি একটি কার্ভার ভ্র্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই কার্ভার ভ্র্যানের ড্রাইভার মারা যায়। দূর্ঘটনায় পরে আহত হয় আরো ১২ জন।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। দূর্ঘটনার কারনে ঠাকুরগাঁও- ঢাকা মহাসড়কে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিহত ব্যাক্তি মাগুরা জেলার হামিদুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন।
এ বিষয়ে ঠাকুরগাও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।