বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা, ব্যানার নিয়ে গেল ওসি

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর কারাদন্ড দেয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

আজ সোমবার সকাল ১১টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা মানববন্ধনে দাঁড়ালে সদর থানার ওসি কিছুক্ষন পরেই ব্যানার নিয়ে চলে যায়।

এর পরেও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওয়াদুল্লাহ মাসুদ, যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নূর প্রমুখ।

বক্তারা এ সময় খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাখ্যান করে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধনকে ঘিরে বিএনপির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com