বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুল বাংলাদেশ এর নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগান কে সামনে রেখে ৭ এপ্রিল শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ছোটখোচাবাড়ী নামক স্থানে “জার্মান – বাংলা মৈত্রী ” ডোমিনো স্কুল বাংলাদেশের উদ্যোগে নতুন ক্যাম্পাসের অফিসিয়াল শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির প্রথম পর্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়। ফরহাদ উল করিম ,ডোমিনো স্কুল বাংলাদেশ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড .লুদগা ফাস্ট (বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রফেসর হাইডেলবার্গ ইউনিভার্সিটি, জার্মানি), ড.উলি ফাস্ট (প্রফেসর হাইডেলবার্গ ইউনিভার্সিটি, জার্মানি), ড:রোলান্ড টিলে (চেয়ারম্যান ডোমিনো ফাউন্ডেশন, জার্মানি), ফ্রিচ স‍্যুলার(পরিচালক ডোমিনো ফাউন্ডেশন, জার্মানি), এ‍্য্যলফ্রিডে স‍্যুলার (সচিব,ডোমিনো ফাউন্ডেশন, জার্মানি। গ‍্যাথরুদ স্টেডলার (সদস্য, ডোমিনো ফাউন্ডেশন, জার্মানি) , রেইমুন্ড স্টেইন (সদস্য ডোমিনো ফাউন্ডেশন জার্মানি) সুদান শিকদার (চেয়ারম্যান প্রাইম, ডেভলপমেন্ট, ট্রাস্ট, বাংলাদেশ)। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, শাহাদাত হোসেন, ডেইলি সান পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক সহ আরো অনেকে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন,স্কুল ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com