রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক সরঞ্জাম। ছবি: সংগৃহীত টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক আইইডি বোমা ও বিপুল বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
রোববার (২২ নভেম্বর) সকালে পাঠানো এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এ অভিযান পরিচালনা করা হয়। একটি চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করে থাকতে পারে।
বিজিবি জানায়, এ ব্যাপারে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।