বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপ আবুধাবিতে আজ মঙ্গলবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রান ডিফেন্ড করতে গিয়ে তাসকিন (৪-০-১৮-২) দুর্দান্ত বোলিং করেছিলেন। প্রোটিয়াদের প্রথম তিন উইকেটের দুটিই নিয়েছিলেন এই ডানহাতি পেসার। তারপরেও ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে প্রোটিয়ারা।
তাই তো নিজে দুর্দান্ত বোলিং করেও খুশি হতে পারছেন না তাসকিন। তার ধারণা, আত্মবিশ্বাসের অভাবে বড় সংগ্রহ দাঁড় করাতে পারছেন না ব্যাটাররা। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ৮৪ রানে। ম্যাচ হারের কারণ হিসেবে অল্প পুঁজির কথাই বলেছেন তাসকিন।
এবার চলতি এই আসরে সবার আগে বাংলাদেশ বিদায় টানা চারবার পর পর হারায়। সবার আগে চলমান টি২০ বিশ্বকাপ থেকে বিদায়ও নিয়েছে তারা। সেমিফাইনালের রেসে টিকে থাকার যে ক্ষীণ আশা বেঁচে ছিল তা মঙ্গলবার আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটের পরাজয়ে পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধুই নিয়ম রক্ষার। এবার বিশ্বকাপে একেবারেই ভাল খেলতে পারেনি বাংলাদেশ, এমনকি ক্রিকেটাররাও হতাশার পারফর্মেন্স দেখিয়েছেন। বারবার লজ্জাজনক ব্যর্থতা দেখিয়েও সিনিয়র ক্রিকেটাররা মুখরা হয়ে উঠেছিলেন, তাদের মুখে ছিল ঝাঁজালো বক্তব্য! সেই ব্যর্থতার চরম মঞ্চায়ন ঘটেছে মঙ্গলবার শেখ জায়েদ স্টেডিয়ামে ইনজুরি আক্রান্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমে। লজ্জাজনক ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বনি¤œ ৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস ১০ বল বাকি থাকতে। আর সেই লক্ষ্যটা ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় প্রোটিয়ারা এবং ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের সেমির রেসে ভালভাবেই টিকে রেখেছে নিজেদের।
চলতি বিশ্বকাপে আগের ব্যর্থতার রেশ কাটাতে না পারা লিটন কুমার দাস বিপর্যস্ত অবস্থা কাটিয়ে গত ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলেন ওয়ানডাউনে নেমে। তিনিই আবার ওপেনিংয়ে ফিরে টপঅর্ডারদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান করেন ৩৬ বল খেলে ১ চারে। তার এমন ধীরলয়ের ব্যাটিংয়ের পেছনে অন্যদের ব্যর্থতাই দায়ী। কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও ডোয়াইন প্রিটোরিয়াস পেসত্রয়ীকে চরম বিভীষিকাময় মনে হয়েছে ব্যাটসম্যানদের নবিসের মতো ব্যাটিং করতে দেখে। শূন্য রানেই সাজঘরে ফিরেছেন ৪ জন। এর মধ্যে সৌম্য সরকার ও আফিফ হোসেন প্রথম বলেই আউট হয়েছেন যথাক্রমে রাবাদা ও প্রিটোরিয়াসের বলে। নাইম শেখ (১১ বলে ৯), মুশফিকুর রহিম (৩ বলে ০), মাহমুদুল্লাহ (৯ বলে ৩) ও প্রথমবার বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা শামীম হোসেন পাটোয়ারি (২০ বলে ১১) সাজঘরে ফিরে গেছেন দ্রুতই। ৩ ওভারে বিনা উইকেটে ১৭ রান থেকে পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৩ উইকেটে ২৮। তারপর একসময় ৬৪ রানে ৭ উইকেট হারিয়ে টি২০ ইতিহাসে সর্বনি¤œ রানের লজ্জায় ডোবার শঙ্কা। সেটি কাটিয়েছেন শেখ মেহেদি ২৫ বলে ২ চার, ১ ছক্কায় ২৭ রান করে। রানটা হয়তো ১০০ ছুঁয়ে ফেলত যদি তাসকিন আহমেদ রানআউট ও নাসুম আহমেদ হিট উইকেট না হতেন। ৫৯ ডট বল খেলা বাংলাদেশ তাই ৮৪ রানে গুটিয়ে গেছে ১৮.২ ওভারে। নরকিয়া ক্যারিয়ারসেরা বোলিং করে ৩.২ ওভারে ৮ রানে নেন ৩ উইকেট। রাবাদার শিকারও ৩। এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বনি¤œ রান। এর আগে তাদের বিপক্ষে সর্বনি¤œ ছিল ৯৬, মিরপুরে ২০১৫ সালে। এমন একটি ম্যাচে ব্যাটসম্যানদের আত্মাহুতি দেয়া এবং চলতি আসরে নিজেদের সবচেয়ে বাজে ব্যাটিং দেখানোর পরও বাংলাদেশী বোলাররা দুর্দান্ত বোলিং করে আফসোস বাড়িয়ে দিয়েছেন। গতির তোপে প্রোটিয়া ব্যাটারদের সমস্যায় ফেলে তাসকিন আহমেদ ২ উইকেট তুলে নেন এবং ৫.৫ ওভারে ৩৩ রানেই ৩ উইকেট হারায় তারা।
ডাসেন ২৭ বলে ২ চারে ২২ রানে ফিরে গেলেও বাভুমা ২৮ বলে ৩ চার, ১ ছয়ে ৩১ রানে অপরাজিত থেকেছেন। ৬.৩ ওভার বাকি থাকতেই ৮৬ রান তুলে জয় পেয়েছে প্রোটিয়ারা। ম্যাচশেষে এবারের বিশ্বকাপ থেশকে বিদায় নিশ্চিত হওয়াতে তাই আক্ষেপ বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহর। তিনি বলেন, ‘আমরা তেমন ভাল করতে পারেনি। বাজে ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছি।’ এই ব্যাটিং ব্যর্থতাই এবার বিশ্বকাপে বাংলাদেশের চরম ভরাডুবির মূলে। সেখান থেকে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও বেরোতে পারেনি বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। অথচ এমন মামুলী সংগ্রহ নিয়েও দুই পেসার তাসকিন ও শরিফুল ইসলাম দারুণ বোলিং করেছেন। তাসকিন ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন । বাংলাদেশ আত্মবিশ্বাসের অভাবে ৮৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ!