শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

টি-২০’র ইতিহাসে এক ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস রিপোর্টার॥ টি-২০’র ইতিহাসে নতুন কীর্তি গড়লেন ক্যারিবীয় সুপারস্টার আন্দ্রে রাসেল। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট-বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি। এক ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই প্রথম এই রেকর্ড গড়েছেন। তার রেকর্ডের দিনে দুর্দান্ত জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াস।

বল হাতে শেষ ওভারে মাঠে আসেন রাসেল। পরপর তিন বলে ফিরিয়ে দেন ত্রিনিবাগোর ব্রেন্ডন ম্যাককালাম, ডুয়াইন ব্রাভো ও দিনেশ রামদিনকে। করেন হ্যাটট্রিক।

তার দুর্ধর্ষ বোলিংয়ে ত্রিনিবাগোর সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২৩ রান।

এই লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের সপ্তম ওভারেই ৫ উইকেট হারিয়ে বসে জ্যামাইকা। তখন দলের সংগ্রহ মাত্র ৪১। সেখান থেকেই কেনার লুইসকে সঙ্গী করে মাত্র ৭৩ বলে ১৬১ রানের জুটি গড়েন রাসেল। মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে সিপিএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান বনে যান জ্যামাইকার এই অধিনায়ক।ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন লুইস।

তবে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রাসেল। ৪৯ বলের ইনিংসে করেন ১২১ রান। ছক্কা হাকান ১৩টি আর বাউন্ডারি ছয়টি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com