শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: মিরপুরে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। ইতোমধ্যে টস সম্পন্ন হয়েছে। স্বাগতিক বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে।
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দেশের মাটিতে বছরের শুরুটা ভালভাবেই করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে খারাপটাও দেখে ফেলেছে টাইগাররা।
তবে ম্যাচ খেলতে নামার আগেই বাংলাদেশের শিবিরে ধাক্কা দিয়েছে ইনজুরি। টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আগেই। আর দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহীমও পেয়েছেন চোট।
বাংলাদেশ দলে আজ অভিষেক হয়েছে চার তরুনের। আফিফ, জাকির, নাজমুল এবং আরিফুল জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছে আজ। দলীয় ৪৯ রানে ও ব্যক্তিগত ১০ রানে ফিরে গেছেন অভিষিক্ত জাকির হাসান। মাঠে নেমেছেন মুশফিকুর।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৯ রান। ১০ রানে ফিরে গেছেন অভিষিক্ত জাকির। সৌম্য ৩৭ ও মুশফিক ২ রানে অপরাজিত আছেন।