শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার:: টস হয়ে গেলো, টস ভাগ্যে হেরেছে ভারত। জিতে ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ে নামলো এশিয়া কাপের দু’বারের চ্যাম্পিয়ন পাকিস্তান। কে জিতবে আর কে হারবে, এই বাকবিতণ্ডা নিয়েই দুই দলের ভক্তরা হাজির দুবাই স্টেডিয়ামে। ভক্তদের টান টান উত্তজনার মধ‌্যে শুরু হল ভারত ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপ ক্রিকেটের গুরুত্বর্পর্ণ ম্যাচ।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধ কাশ্মীর নিয়ে নয়, বরাবরের মতো ক্রিকেট যুদ্ধ। যদিও উভয় দেশ রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে কখনওই একমত হয়নি। এবার এশিয়া কাপের গ্রুপ পর্বে বাধা পড়েছে দুই দেশ। তাদের ক্রিকেট মহারণ নিয়ে আগে থেকেই উত্তেজনার রেণু ভেসে বেরাচ্ছে বিশ্বের আকাশে বাতাসে।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে জয়ের পাল্লাটা কিন্তু পাকিস্তানের ভারী। আজ হবে দুই দলের ১৩০তম সাক্ষাত। বিগত ১২৯ ম্যাচে দুই দলের সাক্ষাতে পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচ আর ভারত ৫২টি। দুই দলের মধ্যকার চারটি ম্যাচ পরিত্যক্ত। তবে এশিয়া কাপে বুধবার দুই পরাশক্তি ১২ বার পরস্পরের মুখোমুখি হচ্ছে। এর আগে দুই দলই পাঁচবার করে একে অপরের বিরুদ্ধে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com