বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) থাকবে কি না, তা আজ বিকালে জানাবে দলটি।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। নিজেদের প্রয়োজনে আরও কয়েক ঘণ্টা সময় নেওয়া হচ্ছে।’
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন বিকাল চারটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।