বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাব ক্রীড়া শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর.কম : রবিবার দাবা প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানমালা। দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ভানুরঞ্জন চক্রবর্তী ও বখতিয়ার রানা। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ সিদ্দিকী সোমা।
অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় রয়েছে ওয়াল্টন। দু’দিনব্যাপী দাবা প্রতিযোগিতায় মোট ৩২ সদস্য অংশগ্রহণ করেন। প্রথম দিনে দুই রাউন্ড শেষে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন চারজন- মোহাম্মদ রহিম উদ্দিন, নিজামুল হক বিপুল, শাহজাদ মাহমুদ সাইফুদ্দিন ও তপন বিশ্বাস। দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মো. মোশারফ হোসেন। সুইস লীগ পদ্ধতির এ প্রতিযোগিতার বাকি তিন রাউন্ডের খেলা আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com