শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

জাতীয় ঐক্যফ্রন্টের গুরুত্বপূর্ণ বৈঠক সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক::

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আহ্বান করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই বৈঠক থেকে একাদশ সংসদ নির্বাচনের ফলাফল এবং জাতীয় ঐক্যফ্রন্টের আগামী দিনের করণীয় ঠিক করা হবে।

এদিকে গণফোরামের একটি সূত্রে জানা যায়, পুনরায় নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের এই বৈঠক থেকে কর্মসূচি দেয়া হতে পারে।

বৈঠকে ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আব্দর রব ও মাহমুদুর রহমান মান্নাসহ আরো কয়েকজন নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com