রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

জর্ডানের বিপক্ষে ইতিহাস গড়লেন মেসি

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:: আজ জর্ডানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই নিজের জাত চেনালেন আর্জেন্টাইন তারকা। ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করে নতুন ইতিহাস গড়লেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করার অবিস্বরণীয় কীর্তি গড়লেন এলএম টেন। আগেই শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। যে কারণে জর্ডানের বিপক্ষে আজ শুরুর একাদশে ছিলেন না দলপতি লিওনেল মেসি। তবে তার অভাব অবশ্য বুঝতে দেয়নি স্কালোনির শিষ্যরা। বিরতিতে যাওয়ার আগেই ২-১ গোলে এগিয়ে যায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে দ্বিতীয়ার্ধেই মাঠে নামেন আর্জেন্টিনার প্রাণভোমরা। মাঠে নেমেই প্রমাণ করলেন তিনি কেন মেসি? ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ৩-১ গোলে। সেইসঙ্গে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি।

জর্ডানের রক্ষণভাগের দেয়ালের সামনে দাঁড়িয়ে কোণ তৈরি করতে সাহায্য করলেন ম্যাক আলিস্টার, সেনেসি ও ওতামেন্দি। সেই সুযোগে জর্ডানের দ্বিস্তরের দেয়ালকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়ালেন মেসি। গোলরক্ষক আবদুলাইলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ২০২৬ বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। আর এই গোল করেই বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করার মহাকীর্তি গড়লেন আলবিসেলেস্তে অধিনায়ক।

এর আগে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। আজ সেই রেকর্ড এককভাবেই নিজের করে নিলেন এলএম টেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com