শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

জনসভার অনুমতি পেলো বিএনপি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আগামী ১ সেপ্টেম্বর (শনিবার) দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

আজ বুধবার (২৯ আগস্ট) বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হবে। এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়।

১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেন।

দুইদিনের কর্মসূচির মধ্যে আছে- ১ সেপ্টেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বেলা ৩টায় ঢাকায় জনসভা।

পরদিন ২ সেপ্টেম্বরে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com